রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ আরসার দুই সদস্য গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় পাহাড়ে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ টর্চার সেলের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উখিয়ার কুতুপালং এলাকার মধুরছড়া পাহাড়ের গহীনে এমন একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। সেই টর্চার সেলে অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে সংগঠনটির শীর্ষ দুই কমান্ডারকে। যাদের মধ্যে একজন ওই টর্চার সেলটির প্রধান এবং তিনি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্মকর্তা হত্যাকাণ্ডসহ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর ও আলোচিত অনেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন, র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেফতাররা হলেন-১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুজ্জামানের ছেলে মো. ওসমান প্রকাশ সালমান মুরব্বী (৫০) এবং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ হোসেনের ছেলে মো. ইউনুস (২৪)।

র‌্যাব জানিয়েছেন, গ্রেফতার সালমান আরসা’র শীর্ষ কমান্ডার, আরসা’র ওলামা বডি ও টর্চার সেল সমূহের প্রধান। যিনি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্মকর্তা হত্যাকাণ্ডসহ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন চাঞ্চল্যকর ও আলোচিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। আর ইউনুস সন্ধানপ্রাপ্ত টর্চার সেলটির নিয়ন্ত্রক ও সালমানের নিরাপত্তায় নিয়োজিত কমান্ডার।

অভিযানে উদ্ধার হয়েছে একটি ৯এমএম বিদেশি পিস্তল ও পিস্তলের চার রাউন্ড গুলি, চারটি একনলা ওয়ান শুটার গান, দুটি এলজি, পাঁচ রাউন্ড ১২ বোর কার্তুজ, একটি কুড়াল, তিনটি বিভিন্ন সাইজের প্লাস, একটি কাঠের লাঠি, একটি স্টিলের লাঠি, একটি করাত, একটি চাকু, একটি লোহার রড, একটি লোহার দা, একটি হ্যাংগিং হুক, একটি সিসর, চারটি তালা, তিনটি বড় লোহার পেরেক, দুটি লোহার শিকল, একটি রশি, একটি কুপি বাতি এবং সুইসহ সুতার একটি বান্ডিল।

গ্রেফতার দুজনকে আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION