রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

রোহিঙ্গাদের পেছনে সরকারের ব্যয় ৯৩৭৭ কোটি টাকা

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থীদের পেছনে সরকারের ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৯ হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি আরও জানান, প্রাকৃতিক বন ও সামাজিক বনায়নের মাধ্যমে সৃজিত বনজদ্রব্যের ক্ষয়ক্ষতি ও জীববৈচিত্র্যের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার ২০৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।

বুধবার (বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের যৌথ যাচাইয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি ক্যাম্পে ৯ লাখ ৩৪ হাজার ৭১৯ জন এবং নোয়াখালীর হাতিয়ার ভাসান চরে ৩০ হাজার ৭৪৮ জন রোহিঙ্গা বসবাস করছে।

এ ছাড়া ২৬ হাজার ১৬৫ জন রোহিঙ্গা যাচাই-বাছাই কার্যক্রমের জন্য অপেক্ষমাণ আছে। সেই হিসাবে মোট ৯ লাখ ৯১ হাজার ৬৩২ জন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে।’

সরকারদলীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, বর্তমানে তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি ২০১৮ সালে পাঁচ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION