সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

ফিলিস্তিনের গাজার শরণার্থী শিবিরে আবারও হামলা, নিহত বেড়ে ১৯৫

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ফের হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাহিনী। বুধবার রাতে চালানো এ হামলায় ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত জাবালিয়া শরণার্থী শিবিরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫, নিখোঁজ রয়েছেন ১২০ জন। এ হামলা যুদ্ধাপরাধের সমান হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা।

হামলার পর এরইমধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে হতহাতদের খোঁজ করছেন এমন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার রাতে জাবালিয়া শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েল বাহিনী। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের আজ ২৭তম দিন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮ হাজার ৮০৫ জন। আর হামাসের হামলায় ইসরায়েলের ১৪শ’রও বেশি মানুষ মারা গেছেন।

এদিকে ইসরায়েল, মিসর ও হামাসের মধ্যে চুক্তির আওতায় বৃহস্পতিবার (২ নভেম্বর) ৫৯৬ জন বিদেশি পাসপোর্টধারী রাফাহ সীমান্ত দিয়ে মিসর যেতে পারবেন। বুধবার গুরুতর আহত ৮১ জন এবং ৩২০ জন বিদেশি নাগরিক সীমানা পার হয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে ৭৫০০ বিদেশি পাসপোর্টধারী গাজা ছাড়তে পারবেন বলে জানিয়েছে রয়টার্স।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION