সোমবার, ১৫ Jun ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

গাজার শরণার্থী শিবিরে আবারও হামলা, নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক:
গাজা ও ইসরায়েল সহিংসতা বেড়েই চলছে। এবার অবরুদ্ধ গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ৫১জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। ফরাসি বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ওয়াফা বলছে, শনিবারের হামলায় হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। এর আগে শনিবার রাতের হামলায় দুইটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিনে গাজার শরণার্থী শিবিরকে লক্ষ্য করে পালাক্রমে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল।

ওয়াফা বলছে, আল মাগাজি ক্যাম্পের সাম-আন পরিবারকে লক্ষ্য করে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। হামলাটি চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

এর আগে গত বৃহস্পতিবার গাজার বুরেজ শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে ১৫ জন প্রাণ হারিয়েছিলেন। তবে শুধু শরণার্থী শিবির না, স্বাস্থ্যকেন্দ্র, অ্যাম্বুলেন্স কোনোকিছুকেই বাদ দেয়নি ইসরায়েলি সেনারা।

গাজা-ইসরায়েল সহিংসতার আজ এক মাস। এখন পর্যন্ত পাওয়া খবরে ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় প্রায় ১৫’শ ইসরায়েলি নিহত হয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION