রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সীমানা বিরোধ: কুতুবদিয়ায় হামলার শিকার বৃদ্ধ মারা গেছেন

কুতুবদিয়া, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় বাড়ির সীমানার বিরোধ নিয়ে হামলার শিকার বৃদ্ধ মোজার মিয়া ৮ দিন পর মারা গেছেন।

সোমবার (৬ নভেম্বর) সকালে উত্তর ধূরুং জহির আলী সিকদার পাড়ায় নিজ বাড়িতে তিনি মারা যান।

গত ২৯ অক্টোবর বাড়ির পাশে চা দোকানের সামনে বাজার থেকে ফেরার পথে প্রতিবেশীদের দ্বারা হামলায় গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিল। পুলিশ খবর পেয়ে ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় ছেলে হাছান জানান, নিজ শরিকদের বাড়ির সীমানার বিরোধে সে ও তার বাবা ধুরুংবাজার থেকে বাড়ি ফেরার পথে ২৯ অক্টোবর সকাল ১০টার দিকে পরিকল্পিতভাবে মো. আলীর ছেলে মোস্তাক, কলিম উল্লাহ মাঝি, শওকত, বাদশাহ মাঝি সহ প্রায় ১০-১২ জনে তাদের উপর হামলা করে। এসময় তার বাবা গুরুতর আহত হলে প্রথমে কুতুবদিয়া হাসপাতালে পরে কক্সবাজার সদর হাসপাতালে এবং সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করান। চিকিৎসায় উন্নতি না হলেও হাসপাতাল থেকে গত শুক্রবার মোজার মিয়াকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সোমবার সকাল ৮টার দিকে মোজার মিয়া (৭৬) মারা যান।

থানার এস.আই সুজন বলেন, মারামারির ঘটনায় আহত বৃদ্ধ মোজার মিয়া মারা গেলে সোমবার দুপুরে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট নিয়ে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION