রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাওয়া গেল প্লাস্টিকের পোটলার ভিতর ২ কেজি আইস ও ২ লাখ পিস ইয়াবা

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (৬ নভেম্বর) রাতে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের বিশেষ চোরাচালান প্রতিরোধ টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে।

কিছুক্ষণ পর দুই ব্যক্তিকে সীমান্তের শূন্যলাইন থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বরফ কল এলাকায় কেওড়া বাগানের ভিতর দিয়ে আসতে দেখে। এসময় টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লেগে তাদের হাতে থাকা একটি পোটলা মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।

টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের পোটলার ভিতর থেকে ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

অপরদিকে একইদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ৫০০ গজ উত্তর দিকে আলী আকবরের ঘের নামক এলাকায় পাচারের উদ্দেশ্যে কেওড়া বাগানের ভিতরে ইয়াবা ট্যাবলেট লুকায়িত অবস্থায় রেখেছে মাদক পাচারকারীরা। এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি এবং সাবরাং বিওপি’র দু’টি চোরাচালান প্রতিরোধ টহলদল কেওড়া বাগানের ভিতর তল্লাশি অভিযান পরিচালনা শুরু করে।

সেখানে কালো পলিথিনে মোড়ানো ৩টি প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত প্যাকেটগুলোর ভিতর থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসয় কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION