মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

মাশরাফির স্ত্রীও করোনা মুক্ত

খেলাধুলা ডেস্ক:

মাশরাফি বিন মর্তুজা ও তার ছোট ভাইয়ের পর করোনামুক্ত হলেন স্ত্রী সুমনা হক সুমি।শুক্রবার (১৭ জুলাই) মাশরাফির স্ত্রীরও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে বাংলানিউজকে জানান সুমির চাচা ফয়জুল হক রোম।

রাত ১০টার দিকে ফয়জুল হক বাংলানিউজকে বলেন, চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সেজার এবং স্ত্রী সুমনা হক সুমি। সবাই সুস্থ আছেন এখন।

করোনায় সারাদেশে জনজীবন যখন বির্পযস্ত, তখন নড়াইলের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন দেশের ইতিহাসে জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইলের মানুষকে করোনা থেকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস খ্যাত ম্যাশ নিজের পরিবার এবং নিজেকে রক্ষা করতে পারেননি। গত ২০ জুন ডাক্তাররা তাকে জানিয়েছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত তিনি।

শুধু মাশরাফি নয়, পরিবারের আরও কয়েকজন সদস্যের শরীরেও পাওয়া যায় করোনা ভাইরাস। পরিবারের সদস্যদের মধ্যে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা সেজারও আক্রান্ত ছিলেন। চিকিৎসা নিয়ে ইতোমধ্যে মাশরাফি ও তার ছোট ভাই সেজারের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION