সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

ইসরায়েলকে গাজার হাসপাতালে হামলা বন্ধের আহ্বান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলকে গাজার হাসপাতালে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। রবিবার (১২ নভেম্বর) গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি বেসামরিক মানুষ হত্যার উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এবিসির ইনসাইডারস প্রোগ্রামে রবিবার ওং বলেন, হাসপাতাল ও চিকিৎসা সুবিধার আলোকে আমি বলতে চাই, গাজার হাসপাতাল ও তার রোগীদেরকে রক্ষার জন্য আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন করা প্রয়োজন।

ওং আরও বলেন, ইসরায়েলকে হাসপাতালে হামলা বন্ধ করতে বলেছেন ওং। বিশ্ববাসী দেখছে, গাজার হাসপাতালগুলোতে কী করা হচ্ছে। তাই আমরা ইসরায়েলকে বলতে চাই, আন্তর্জাতিক আইন মেনেই গাজার হাসপাতাল ও তার চিকিৎসা সুবিধাগুলোকে রক্ষা করতে হবে। ইসরায়েলের প্রতি বিশ্বাস রেখে ওং বলেন, ইসরায়েল গাজার হাসপাতালে হামলা বন্ধ করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির কথা বলেই থেমে যাননি ওং। সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। যাতে ইসরায়েল-হামাস সংঘাত একপাক্ষিক না হয়ে যায়।

ওং এও বলেন, হামাস এখনও কিছু ইসরায়েলিকে জিম্মি করে রেখেছে। যুদ্ধবিরতির সময় এই বিষয়গুলো নিয়ে দুই পক্ষকেই একমত হতে হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION