রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি এসপিএম প্রকল্পের উদ্ভোধন

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:

মহেশখালীর উপজেলার কালামারছড়া ইউনিয়নের সোনারপাড়া এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা এসপিএম প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন।

১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টার সময় বিটিসির (ভার্চুয়াল) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন প্রকল্পের উদ্বোধন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী বিটিসির (ভার্চুয়াল) মাধ্যমে কালারমারছড়া ইউনিয়নে সোনারপাড়ায় বাস্তবায়িত “ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন” প্রকল্পটি উদ্বোধন করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ মহেশখালী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী সহ এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই প্রকল্পের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাংলাদেশে আমদানিকৃত পেট্রোলিয়াম তেল জাহাজ থেকে স্টোরেজ হাউজে আনলোড করার নতুন যুগে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে এসপিএম দেশের জ্বালানি ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী, টেকসই ও পরিবেশবান্ধব করে তুলবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION