সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতি হচ্ছে জানিয়ে জাতিসংঘের উদ্বেগ

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

মানবাধিকার কাউন্সিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পর মঙ্গলবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে ন্যায্য মজুরি দাবি করা শ্রমিক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো রাজনৈতিক কর্মীদের ওপর কঠোর দমন-পীড়ন চলছে। এছাড়া সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারী ও সুশীল সমাজের নেতাদের বিচারিক হয়রানি করা হচ্ছে। এসব গভীর উদ্বেগের বিষয়।

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ ২০২৪ সালের প্রথমদিকে জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। এই সময়ে রাজনৈতিক সহিংসতা, বিরোধীদলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার, রাজনৈতিক কর্মীদের নির্বিচারে আটক, সরকারের অত্যাধিক বল প্রয়োগ এবং বিক্ষোভকে ব্যাহত করার জন্য ইন্টারনেট বন্ধের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, কয়েক বছর ধরে গণমাধ্যমের ওপর হামলা, নজরদারি, ভয় দেখানো এবং বিচারিক হয়রানির কারণে ব্যাপক সেলফ-সেন্সরশিপ তৈরি হয়েছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের নেতাদের আক্রমণ করার জন্য বিচারব্যবস্থার অস্ত্রায়ন বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে এবং মৌলিক মানবাধিকার ক্ষুণ্ন করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION