বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা বর্জ্য অপসারণ অব্যাহত

বলরাম দাশ অনুপম:
কক্সবাজার জেলা প্রশাসন ও বীচ ম্যানেজম্যান্ট কমিটির উদ্যোগে সমুদ্র সৈকতে ভেসে আসা বর্জ্য অপসারণ অব্যাহত রয়েছে। আজ (শনিবার) সকালে সৈকতের দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে এই বর্জ্য অপসারণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরান জাহিদ খান. পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের পরিবেশকর্মীসহ তিন শতাধিক স্বেচ্ছাসেবক স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি টিমে বিভক্ত হয়ে দরিয়ানগরসহ সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
সমুদ্র সৈকতে ভেসে আসা বর্জ্যগুলো যাতে সমুদ্র ও তার পারিপার্শ্বিক পরিবেশ দূষিত করতে না পারে সে লক্ষ্যে এই বর্জ্য অপসারণ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। দরিয়ানগর গ্রীন বয়েজের সমন্বয়ক পারভেজ মোশাররফ জানান-যেদিন থেকে এসব বর্জ্যে ভেসে এসেছে সেদিন থেকে প্রশাসনের সহযোগিতায় তার নেতৃত্বে দরিয়ানগরের একদল যুবক কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য গত শনিবার রাতে কক্সবাজার সৈকতের ১০ কিলোমিটার জুড়ে হঠাৎ করে সামুদ্রিক জোয়ারে ভেসে আসতে থাকে টন টন বর্জ্য। এসব বর্জ্যের মধ্যে ছিল বিভিন্ন ধরনের প্লাস্টিক, ছেড়া জাল, বোতল। আর এসব ছেড়া জালের সাথে ভেসে আসে দেড়শতাধিক কচ্ছপ। আহত ও অসুস্থ হয়ে মারাও যায় বেশ কিছু কচ্ছপ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION