রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে মাটির দেয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছে।শুক্রবার (১৭ নভেম্বর) ভোররাত তিনটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

নিহতরা হলেনঁ- হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের মরিচ্যাঘোনা এলাকার আনোয়ারা বেগম (৫০), তার ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী কক্সবাজার ভয়েসকে জানান- ভোররাতে ভারী বর্ষণের কারণে হ্নীলার মরিচ্যাঘোনা এলাকায় বসবাসরত মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এতে মা-মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের নিহত হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েসকে জানান, দেয়াল ধসের ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গেছেন প্রশাসনের একটি টিম। নিহতদের প্রশাসনিক সহযোগিতা দেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION