শনিবার, ২০ Jun ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনে মনোনয়ন ফরম নিলেন যেসব নেতা

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়া আসনের জন্য বর্তমানে রাজধানীতে অবস্থান করে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ গত ১৮ নভেম্বর শনিবার দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুরু করেন। গেল বারের ৩০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে বর্তমানর ৫০ হাজার টাকা করা হয়েছে ফরমের মূল্য। ইতোমধ্যে দেশের বিভিন্ন নির্বাচনী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। কক্সবাজারের ৪টি আসন থেকেও দলের বিভিন্ন নেতারা ইতোমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এবং অনেককে ইতিমধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে দেখা যায়। তার মধ্যে হলেন মহেশখালী পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মকছুদ মিয়া। ২১ নভেম্বর বিকেলে মেয়র পুত্র হাম্মাদ বিন শেহজাদ তার পক্ষে মনোনয়ন বো জমা দেন।

সব গুলো মনোহর ফরম জমা দেওয়ার পর দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে কাকে কোন আসনে চুড়ান্ত করা হবে এবং দলের প্রতীক দেওয়া হবে। কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনে এ পর্যন্ত নৌকার টিকেট পেতে ঢাকার আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৭জন।

তারা হলেন বর্তমান সংসদ-সদস্য আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য প্রকৌশলী ইসমত আরা ইসমু, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মোস্তফা আনোয়ার ও শাপুলাপুর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক চৌধুরী। এছাড়াও আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করতে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তারা হলেন- আওয়ামীলীগ নেতা পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. আনসারুল করিম, সাবেক ছাত্রনেতা ওসমান গণি ওসমান।

তবে গত ১১ নভেম্বর মহেশখালীর মাতারবাড়িতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সংসদ-সদস্য আশেক উল্লাহ রফিককে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছের অনেকেই বলতে শুনা যাচ্ছে কক্সবাজার ২ মহেশখালী – কুতুবদিয়ার আসনে দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়েছে বর্তমান সাংসদ আশেক উল্লাহ রফিকের । তবে শেষ মুহুর্তেই অনেকেই মনোনয়ন ফরম ক্রয় করলেও জমা না দিতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

প্রসঙ্গতঃ আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। সব কিছু ঠিক থাকলে তার তিন সপ্তাহ পর আগামী জানুয়ারি মাসের৭ তারিখ ব্যালেটের মাধ্যমে হবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION