শনিবার, ২০ Jun ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারী এনজিও কর্মী গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে এনজিওতে চাকুরির আড়ালে রোহিঙ্গা সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহকারি এক যুবককে দেশিয় তৈরী দুইটি বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

গ্রেপ্তার মো. আরিফ উল্লাহ (২৫) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। সে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মি হিসেবে উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র দুইটি রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ইতিপূর্বেও সে বেশ কয়েকটি অস্ত্রের চালান রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্টির কাছে হস্তান্তর করেছিল।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাঁকখালী নদী সংলগ্ন ৬ নম্বর জেটি ঘাট এলাকায় মহেশখালী থেকে নিয়ে আসা অস্ত্রের একটি চালান নিয়ে কতিপয় লোকজন অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা কাঁধে ব্যাগ বহনকারি সন্দেহজনক এক যুবককে দেখতে পেয়ে ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে তাকে ধাওয়া দিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসময় গ্রেপ্তার যুবকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী দুইটি বন্দুক।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকের কাছ থেকে চাজ্ঞল্যকর তথ্য পাওয়া গেছে। সে বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকুরির আড়ালে ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্টির কাছে অস্ত্রের চালান যোগান দিয়ে আসছিল। এর আগেও সে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বেশ কয়েকটি অস্ত্রের চালান সরবরাহ করেছে।

মহেশখালীর দুর্গম পাহাড়ী এলাকায় স্থাপিত কারখানায় তৈরী এসব অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য ক্যাম্পে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে তথ্য দেওয়ার কথা জানান মিজানুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভয়েস/আআ

কক্সবাজার-০১৭২৯-০৪৫০৬৭।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION