শনিবার, ২০ Jun ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নিতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী । নানা কারণে এই অঞ্চলের গুরুত্ব বাংলাদেশে অপরিসীম, প্রয়োজনীয়তা রয়েছে এখানকার রাজনৈতিক স্থিতিশীলতারও। কক্সবাজারে রাজনৈতিক সৌহার্দ্য আরও এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজনীতিবিদ, যুব ‍ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রবিবার কক্সবাজার শহরের কলাতলী সড়কের বিচ পার্ক হোটেলে আয়োজিত ‘রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা থেকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) কক্সবাজারের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন কক্সবাজারের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও। কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের ধারণা এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চর্চার গুরুত্ব ও কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী দিনে কক্সবাজারের রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ইউকে এইড-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল অ্যাকাউন্টাবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

এমএএফ কক্সবাজারের সভাপতি রেজাউল করিমের নির্দেশনায় এমএফ এর সহ সভাপতি রামু উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়ায উল আলমের সভাপতিত্বে ও এমএএফ কক্সবাজারের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের , কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সদস্য হুমায়রা বেগম, কক্সবাজার জাতীয় মহিলা পার্টির সভাপতি আসমাউল হোসনা ।এসময় কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ সদরুল আমিন ও কর্মশালা পরিচালনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান ।

মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও কর্মশালায়, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি, লিও, রোবার স্কাউট, নৌ স্কাউট, গার্লস গাইড, রেঞ্জার, ওয়াইসিড, টিম কক্সবাজার, সহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা ও এমএএফ এর সদস্যরা অংশ নিয়ে রাজনৈতিক দল গুলোর কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION