শনিবার, ২০ Jun ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার থেকে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন

ভয়েস প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে কক্সবাজার জেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সালাহউদ্দিন, আশেক উল্লাহ, সাইমুম সরওয়ার,শাহীন আক্তার। চার আসনের মধ্যে তিনটি আসনে নৌকার মাঝি অপরিবর্তিত রয়েছে। একমাত্র চকরিয়া-পেকুয়া আসনে নতুন মুখ সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার ২৬ নভেম্বর বিকেলে এ প্রার্থীতা ঘোষনা করেন।

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন সিআইপি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি।

কক্সবাজার-১ আসনে নৌকার মাঝি হওয়া সালাহউদ্দিন আহমদ সিআইপি এর আগেও একই আসনে আরো ৩ বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তিনি কক্সবাজার জেলার প্রথম বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আশেক উল্লাহ রফিক:

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন একই আসনের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

কক্সবাজার-২ আসনে নৌকার মাঝি হওয়া আশেক উল্লাহ রফিক দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এবার সহ তিনি একটানা ৩ বার কক্সবাজার-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম অ্যডভোকেট রফিক উল্লাহ’র পুত্র।

কক্সবাজার-৩ আসনে সাইমুম সরওয়ার কমল:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন একই আসনের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

কক্সবাজার-৩ আসনে নৌকার মাঝি হওয়া সাইমুম সরওয়ার কমল নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। এবার সহ তিনি একটানা ৪ বার কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।

সাইমুম সরওয়ার কমল সাবেক সংসদ সদস্য, রাষ্ট্রদূত আওয়ামী লীগ নেতা মরহুম ওসমান সরওয়ার সরওয়ার আলম চৌধুরীর সন্তান।

কক্সবাজার-৪ আসনে আবারো  মনোনয়ন পেলেন শাহীন আক্তার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের আবারো মনোনয়ন পেয়েছেন একই আসনের বর্তমান সংসদ সদস্য শাহিনা আক্তার।

কক্সবাজার-৪ আসনে নৌকার মাঝি হওয়া শাহিনা আক্তার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। এবার সহ তিনি একটানা ২ বার কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।

শাহিনা আক্তার একই আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’র সহধর্মিণী এবং উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরীর কন্যা।

ভয়েস/জেইউ।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION