শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে ১২ কোটি ৫ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

ভয়েস ডেস্ক:

কক্সবাজার জেলার বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত প্রায় ১২ কোটি ৫ লক্ষ টাকার মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি আদালত কম্পাউন্ডে বিভিন্ন প্রকারের এসব মাদক ধ্বংস করেন।

মাদক ধ্বংসের সময় কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যাঁ, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে ৫ প্রকারের মাদকদ্রব্য রয়েছে। সেগুলো হচ্ছে-১২ কোটি টাকা মূল্যের প্রায় ৪০ কেজি ইয়াবা টেবলেট। ২ লক্ষ ৭৬ হাজার ৬৫০ টাকা মূল্যের ৫০৩ টি বিয়ারের ক্যান, ২৪ হাজার টাকা মূল্যের ৮ বোতল হুইস্কি, ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৯ কেজি গাঁজা, ২৬ হাজার টাকা মূল্যের ২৬ লিটার চোালাই মদ।

এসব মাদকদ্রব্য পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করে মামলার আলামত হিসাবে জুডিসিয়াল মালখানায় রাখা হয়েছিল। কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নিয়মিত মাদকদ্রব্য ধ্বংসের অংশ হিসাবে উল্লেখিত প্রায় ১২ কোটি ৫ লক্ষ টাকার মাদকদ্রব্য মঙ্গলবার ধ্বংস করা হয় বলে জানান-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION