বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

পরিবেশগত সংকট নিরসনে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ জরুরি:আলমগীর কবির

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)’র জেলা শাখার উদ্যোগে এক জরুরি সভা সংগঠনের সহ—সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কলিম উল্লাহ সঞ্চালনায় গতকাল ২৯ নভেম্বর বিকাল ৪ টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির।

এসময় বক্তব্য রাখেন সহ সভাপতি ইঞ্জিনিয়ার কে পাল,কমরেড সমীর পাল, সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, সাংবাদিক নেজাম উদ্দিন, মোসাদ্দেক ফারুকী, ইসমাইল সাজ্জাদ,আজিম নিহাদ,এডভোকেট জাফর আলম দিদার,এরফান উল হাসান,এনামুল হক চৌধুরী মোহাম্মদ হোসাইন জাহেদ হোসেন প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সকলের বক্তব্যে একটি বিষয় সুস্পষ্টভাবে উচ্চারিত হয়েছে, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশগত বিভিন্ন সমস্যা যেমন;— জলাবদ্ধতা, পাহাড় কাটা, নদী খাল ও জলাশয় ভরাট দখল দূষণ রোধের মাধ্যমে জেলার অমূল্য ঐতিহ্যকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

সভায় বক্তারা আরো বলেন,জেলাজুড়ে পাহাড়—টিলা——বন— বাঁকখালী নদী কিছুই ভালো নেই,কক্সবাজার পৌরসভার বর্জ্য ছেড়ে দেওয়া হচ্ছে বাঁকখালী নদীতে। কিছুদিন পূর্বে বাঁকখালী নদীর দখল উচ্ছেদে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। অজ্ঞাত কারণে এটা বন্ধ আছে পুনরায় দখলের প্রতিযোগিতা চলছে। তাই জেলাবাসীর মৌলিক নাগরিক অধিকার সংরক্ষণের প্রয়োজনে, নদী দখল উচ্ছেদ, পৌরসভার বর্জ্য দূষণ রোধসহ সার্বিক পরিবেশগত সংকট নিরসনে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ জরুরি। জেলার নদ—নদী, পাহাড়, টিলা, পুকুর,সমুদ্র জলাশয়,দুষন দখলের চিত্র আজ দৃশ্যমান । তিনি বলেন, আমাদের নদী সমুদ্র সুস্থ নেই। আজ সুস্থ স্বাভাবিক ও প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার বিকল্প নেই।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,আবু বক্কর, স ম ইকবাল বাহার,সুজন দাশ,জাহাঙ্গীর আলম শামস্,আবুল কাশেম,ধ্রুব সেন,জাবেদুল আনোয়ার, চাষি দিদারুল আলম, শাহিদুল ইসলাম শাহেদ,আসাদুজ্জামান সায়েম,পারভেজ মোশাররফ,নাজমুল ইসলাম মিঠু, উছেন থোয়েন,মংথেলা রাখাইন, মাটিনটিন,ফাতেমা আক্তার শাহী প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক জেলা বাপার সহ সভাপতি এইচ এম এরশাদকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয় একই সাথে আগামী ফেব্রুয়ারিতে জেলা বাপার সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়,একই সাথে সংগঠনকে গতিশীল করতে জেলা শাখার আওতাধীন সমস্ত উপজেলা কমিটি গুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION