বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার মেরিন ড্রাইভ বিচ এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) সকালে উখিয়ার জালিয়াপালং এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরজিনা আক্তার মর্জু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের মৃতদেহ স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করা হলেও ওই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশের পরিচয় এবং ঘটনার আসল রহস্য বের করার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ভয়েস/আআ