শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসতঘরে সৈয়দ আলম (২৪) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টার দিকে ক্যাম্পের ই/৪ ব্লকে এ ঘটনা ঘটে। সৈয়দ আলম ওই ক্যাম্পের মো. মুছার ছেলে ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০-১৫ জনের দুর্বৃত্ত সৈয়দ আলমের বসতঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আইএমও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION