শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাদক বহন না করায় টমটম চালক জিসান খুন!

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় মাদককাবারিদের মাদকের চালান বহন না করায় টমটম চালক জিসানকে খুন করা হয়েছে। এঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোররাতে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার মো: জাহাঙ্গীরের ছেলে ফাহাদ বাবু (১৯), আবু তাহের টুকুর ছেলে মোঃ সায়েম (২৩) ও মো: ইসমাইলের চেলে মো: মিজান (২০)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের অধিনায়ক লে.কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এইচ এম সাজ্জাদ হোসেন জানান, কক্সবাজারের চকরিয়া থানাধীন বদরখালি ইউনিয়নের কুতুবদিয়াপাড়া গ্রামে টমটম চালক জিসান’কে পাশবিক নির্যাতন করে হত্যাকান্ডের আলোচিত ঘটনায় মামলা দায়েরের ১৩ ঘন্টার মধ্যে মূলহোতা বাবু’সহ তিনজন আসামী র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করা হয়। গত ২৭ নভেম্বর রাতে মাদক বহন করতে রাজি না হওয়ায় টমটম চালক জিসানকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে মাদককারবারিরা। ঘটনার দিন টমটম চালক জিসান রাত ১০ টার মধ্যে গাড়ি গ্যারেজে জমা দেওয়ার কথা থাকলেও সে যাত্রী নিয়ে চকরিয়াতে যাওয়াতে আসতে দেরী হয়। জিসান যখন অটোটি নিয়ে গ্যারেজে আসে তখন রুবেল জিসানকে চুরির অপবাদ দেয় এবং বাবু’সহ চক্রের অন্য সদস্যদের গ্যারেজে ডেকে নিয়ে চালক জিসানকে রাতভর কিল, ঘুষি, লাথিসহ লোহার রড ও কাঠের নাঠাম দিয়ে নির্মমভাবে পাশবিক নির্ঘাতন করে। একপর্যায়ে ভিকটিমের এর অবস্থা আশংকাজনক হলে তারা স্থানীয় মেম্বারকে কল দিয়ে ভিকটিমকে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরবর্তীতে মেম্বার পরিবারের সদস্যসহ গ্যারেজে এসে ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় পায় এবং দ্রুত তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ‘তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনের লে. কর্ণেল এএইচ এম সাজ্জাদ হোসেন আরও জানান, গ্রেফতারকৃতরা ফাহাদ বাবু’র নেতৃত্বে গড়ে উঠা একটি গ্যাং এর সদস্য। এর মধ্যে বাবু’র পিতা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সে গ্যাংটি নিয়ন্ত্রণ করতো। এই গ্যাং এর সদস্যরা মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, মারামারিসহ সকল ধরণের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। নিহত জিসান এই চক্রের রুবেল নামে একজন সদস্যের একটি অটো ভাড়ায় চালাতো। এই সুবাধে রুবেল প্রায়শই জিসানকে মাদক পরিবহনের জন্য চাপ দিত। কিন্তু জিসান তা করতে অস্বীকৃতি জানায়। ফলে জিসানের প্রতি এই চক্রের একটি ক্ষোভ তৈরী হয়। পরবর্তীতে ২৭ নভেম্বর গ্যারেজে ডেকে নিয়ে জিসানকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে গ্রেফতারকৃতরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION