শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ আইস ও ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। অতপর সাবরাং বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল চার ব্যক্তিকে নাফনদী পার হয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১.৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে চ্যালেঞ্জ করায় দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারিরা রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হই।

অপরদিকে একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়া এলাকায় বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। তাকেও চ্যালেঞ্জ করলে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা ব্যাগটি মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারি রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, চোরাকারবারিদেরকে সনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION