বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

মহেশখালীতে পাওনা টাকার দ্বন্দ্বে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার শাপলাপুরে পান বরজের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাছির উদ্দীন। তিনি শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় মনিপুর এলাকায় এঘটনা ঘটে।

জানা গেছে, শাপলাপুরের মনিপুরে স্থানীয় নুরুল ইসলামের কাছে পানের বরজ করার জন্য জমি লাগিয়ত দেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নাছির উদ্দীন। পানের বরজের খাজনা নিয়ে এক পর্যায়ে বিরোধ হলে সোমবার সকালে নুরুল ইসলামের নেতৃত্বে আলমগীর, মোহাম্মদ জহিরসহ আরও অন্তত ১০-১২ জন মিলে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি বলেন- খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। খুনের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান ওসি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION