শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় ইয়াবাসহ পুলিশের হাতে আটক টেকনাফের ছৈয়দ নুর

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফের এক যুবককে আটক করছে থানা পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে টৈটং ইউপিস্থ ধনিয়াকাটা বাজারের উত্তর পাশে চেকপোস্ট চলাকালে ছৈয়দ নূর (২৯)-কে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউপির ৮নং ওয়ার্ড দক্ষিণ নাজিরপাড়া এলাকার জাফর আলমের ছেলে।

থানা সূত্রে জানায়, ওইদিন রাতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে এসআই (নি.) হেশাম উদ্দিন মো. জোনাইদ সঙ্গীয় এএসআই (নি.) সাইজ উদ্দিন ও ফোর্সসহ চেকপোস্ট করাকালে পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন এবং তার হাতে থাকা একটি কালো রংয়ের ছোট সাউন্ডবক্স তল্লাশি করে সাউন্ডবক্সের ভেতর বিশেষ কায়দায় রক্ষিত ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সে টেকনাফের জনৈক আবছার (৩৩) এর নিকট হতে ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম জেলার ফকিরনীর হাট এলাকায় পৌঁছে দিতে নিয়ে যাচ্ছে বলে জানায়। আটক ও পলাতক আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, তারা টেকনাফের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION