শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিদেশি মদ-বিয়ারসহ আটক ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল পর্যটন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬০ ক্যান বিয়ার এবং ৭৫ বোতল অবৈধ বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আব্দুস সালামের ছেলে শামসুল আলম (৪৬)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের জনৈক জাহাঙ্গীর স্টোর (রশিদ আহাম্মদ এর মালিকানাধীন) নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তারপর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টাকালে শামসুল আলম নামে একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক অপর চার মাদক কারবারীর নাম- ঠিকানা প্রকাশসহ সে তার সাথে থাকা বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য বিয়ার ও বিদেশি মদের বোতল মজুদ আছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারির হেফাজত থেকে সর্বমোট ৭৫টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারিরা বিদেশি বিয়ার ও বিদেশি মদ বেশি দামে বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত বিয়ারের ক্যান ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশি মদ ও বিয়ারের ক্যানসহ আটক এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION