শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ায় পুকু‌রে ডুবে আড়াই বছ‌রের শিশুর মৃত্যু

পুকুরে ডুবি মৃত্যু,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় পুকু‌রে ডুবে সোহাগ ম‌নি না‌মের আড়াই বছ‌রের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) সকাল ৭টার দিকে কৈয়ার‌বিল কৈলাস‌্যা‌ঘোনা গ্রা‌মে এ পানি ডুবির ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্প‌তিবার সকাল ৭টার দি‌কে ওই গ্রা‌মের আব্দুল আলী‌মের শিশু কন‌্যা সোহাগ ম‌নি সবার অজা‌ন্তে পা‌শের পুকুরে তলিয়ে যায়।

এসময় তাকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত ডা. জুনা‌য়েদ আনসারী শিশুটি মৃত বলে জানান ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION