শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ডাম্পার গাড়ির ধাক্কায় মহেশখালীর ব্যবসায়ী জাবেদ নিহত

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী

আগামীকাল সকাল ১১ টায় গোরকঘাটা আলজামেয়া মাদ্রাসার মাঠে জানাযা অনুষ্ঠিত হবে

বেপরোয়া ডাম্পার গাড়ির সাথে সিএনজি গাড়ির সংঘর্ষে চকরিয়া – বদরখালী সংযোগ সড়কে এক মর্মান্তিক সড়ক দ‍ুর্ঘটনায় নিহত হয়েছেন, মহেশখালী পৌরসভার সিকদার পাড়া এলাকার ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ।

৮ ডিসেম্বর শুক্রবার দুপুর ২ টায় সময় চকরিয়া থানার চকরিয়া বদরখালী সংযোগ সড়কে বিপরীত দিক থেকে আসা ডাম্পার গাড়ির ধাক্কায় ঘঠনা স্হলেই নিহত হয় ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ (৩২)। সিএনজি গাড়িতে তার সাথে থাকা মহেশখালী পৌর ছাত্র লীগের নেতা মোহাম্মদ আশরাফ প্রাণে বেঁচে গেছেন। এই ঘটনায় সিএনজি ড্রাইবার আহত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন। ব্যবসায়ী জাবেদ গোরকঘাটা সিকদার পাড়া এলাকার মৃত ইছাক মিয়া সিকদারের পুত্র এবং উপজেলা যুবলীগের সহসভাপতি মামুন সিকদারের ছোট ভাই। শুক্রবার দুপুর ১২ টায় মহেশখালী থেকে সিএনজি গাড়ি করে চকরিয়া যাচ্ছিলেন জাবেদ। বদরখালী একটি মসজিদে জুমার নামাজও পড়েছেন। নামাজ শেষে আবারও রওনা দিয়েছিলেন চকরিয়ার উদ্দেশ্যে। কিছুদুর যেতে না যেতেই বেপরোয়া ডাম্পার গাড়ির ধাক্কায় অকালে প্রান গেল ব্যবসায়ী জাবেদের। নিহত জাবেদের মৃত দেহ সন্ধ্যায় এম্বুলেন্সে করে নিজ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে গোরকঘাটা সিকদার পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য সে মহেশখালী পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুবকর ছিদ্দিক চেয়ারম্যানের আপন বড় বোনের ছেলে। তার নামাজে জানাযা আগামীকাল সকাল ১১ টায় গোরকঘাটা আলজামেয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। তার অকাল মৃত্যুতে মহেশখালী কুতুবদিয়া আসনের সরকার দলীয় এমপি প্রার্থী আলহাজ্ব আশেক উল্লাহ রফিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী মহল নিহতের পরিবারে প্রতি শোক জানিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION