বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ম্যানইউরকে বিদায় এফএ কাপের ফাইনালে চেলসি

খেলাধুলা ডেস্ক:

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি হতে পারতো। সেমিফাইনাল লাইন-আপ দেখার পরে অনেকে সেটার প্রত্যাশাও করেছিলেন। কিন্তু কে জানতো শেষ চার থেকেই বিদায় নিবে ম্যানচেস্টারের দুটি দলকে।

শনিবার প্রথম সেমিফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটি। রোববার (১৯ জুলাই) রাতে দ্বিতীয় সেমিফাইনালে চেলসির কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও।

তাতে ফাইনালে ম্যানচেস্টার ডার্বি হওয়ার পরিবর্তে হতে যাচ্ছে লন্ডন ডার্বি। ১ আগস্ট ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি।

অবশ্য ম্যানইউর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের আগ পর্যন্ত গোলের দেখা পায়নি চেলসি। ভালো খেলেও গোলরক্ষক ডেভিড ডি গিয়ার দুটি ভুল ও হ্যারি মাগুইরির আত্মঘাতী গোলে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হলো ওলে গুনার শুলসারের শিষ্যদের।

ম্যাচের ৪৫+১ মিনিটের মাথায় অলিভার জিরোড গোল করে এগিয়ে নেন চেলসিকে। বিরতি থেকে ফিরে মাসন মাউন্ট (৪৬) গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৭৪ মিনিটে ম্যানইউর হ্যারি মাগুইরি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দিলে ব্যবধান হয় ৩-০। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ গোল করেন। সেটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION