বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, ইটের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

খুন, ফাইল ছবি

ভযেস প্রতিবেদক:

টেকনাফে হাঁটার চলাচলের রাস্তার বিরোধের জের ধরে সালিশি বৈঠকে ইট ছুঁড়ে জেঠাতো ভাইয়ের হাতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ। নিহত বৃদ্ধ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ড নয়াপাড়ার হোসন আলীর ছেলে আব্দুস সালাম (৭০)।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে টেকনাফের হোয়াইক্যং ৫ নম্বর ওয়ার্ড নয়াপাড়া এলাকায় ভিকটিমের বসতঘরের উঠানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট ভাই নুরুল ইসলাম। তিনি বলেন, বসতবাড়ির পাশে চলাচলের রাস্তা নিয়ে আমার ভাই নিহত আব্দুস সালাম ও আমার জেঠাতো ভাই আব্দুস শুক্কুরের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শনিবার সকালে আমার ভাইয়ের বসতঘরের উঠানে একটি বৈঠক করা হয়।
এসময় আব্দুস শুক্কুর ও তার ছেলে আব্দুল্লাহসহ কয়েজন মিলে সালিশ চলাকালীন ইট ছুঁড়ে মারে। এক পর্যায়ে আব্দুস সালামের মাথায় ইট পড়লে সে ঘটনাস্থলে পড়ে যায়।পরবর্তীতে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, হাটার চলাচলের রাস্তা বিরোধের জের ধরে নয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটে।খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন এবং লাশটি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।

লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামিরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি। তবে তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION