রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নভেম্বরে আইসিসির সেরা ক্রিকেটার বাংলাদেশি নাহিদা

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসাবে চলতি বছেরের নভেম্বরে আইসিসির সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাহিদা আক্তার। তিনি গত মাসেও মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু সেবার জিততে পারেননি। তবে এবার ঠিকই জিতে নিলেন পুরস্কার।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করে এ পুরস্কারটি নিজের করে নিলেন বাংলাদেশি বাঁহাতি এ স্পিনার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে নাহিদা ৩০ রানে নেন ৩ উইকেট। শেষটিতে ২৬ রান দিয়ে নেন সমান উইকেট। মাঝখানে দ্বিতীয় ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, তখন সেই ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট নিয়ে দলকে জেতান।

পুরস্কার জিতে নাহিদা বলেন, ক্রিকেট বিশেষজ্ঞ বিশিষ্ট প্যানেলের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়াটা বেশ বড় ব্যাপার এবং আইসিসি মাসসেরা নারী ক্রিকেটার পুরস্কার জেতাটা আমার প্রেরণার উৎস হয়ে থাকবে। সাম্প্রতিক সময়ে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি এবং দল হিসেবে যে সাফল্যের স্বাদ আমরা পেয়েছি তাতে অবদান রাখতে পেরে আমরা খুবই খুশি। আমার ওপর আস্থা রাখার জন্য ও মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে চাপের মুহূর্তে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে দেওয়ার জন্য অবশ্যই আমার কোচ, অধিনায়ক ও সতীর্থদের ধন্যবাদ দেওয়া উচিত।

পুরস্কার জেতার লড়াইয়ে নাহিদার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বাংলাদেশি ফারজানা হক পিংকি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১১০ রান করেন তিনি। শেষ ম্যাচে ৬২ রানের দারুণ ইনিংস খেলে জেতান দলকে।

এদিকে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন ট্র্যাভিস হেড। বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেন বাঁহাতি এই ওপেনার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION