শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ হ্নীলায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমুড়া এলাকার মৃত কালা চাঁনের ছেলে হাবিব উল্লাহ(৩২)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (১০ ডিসেম্বর) রাতে র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়য়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হাবিব উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হলেও ২ ও ৩নং আসামিরা অন্ধকারের সুযোগ দৌড়ে পালিয়ে যায়। এসময় আটক আসামিকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারে নি। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায় যে, সে পলাতক আসামিদ্বয়ের সহিত যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঐ স্থানে অবস্থান করছিল এবং দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে অতিরিক্ত লাভের উদ্দেশ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION