শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় শীর্ষ মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার, ৩ সহযোগী পলাতক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় এক শীর্ষ মাদক কারবারি রুবেলকে ২২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫ এর সদস্যরা।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার ছালামত উল্লাহ প্রকাশ বাসুর বাড়ি থেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি ওই এলাকার আজিজুল হকের ছেলে সাঈদুল হক রুবেল (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাপাড়া এলাকায় মীর আহম্মদের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে তার সাথে থাকা আরও তিন সহযোগীর নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পলায়ন করেছে বলে জানায় এবং সে বর্ণিত বাড়িটির রান্নাঘরের মাঝখানে মাটির নিচে প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃত সাঈদুল হক রুবেল এবং পলাতক মাদক কারবারিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন কৌশলে অবৈধ পথে সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে এবং অভিনব পন্থায় নিজের বসতঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মজুদ করতো। পরবর্তীতে পরস্পরের সহায়তায় খুবই চতুরতার সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION