শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাগরপথে মালয়েশিয়া পাচারের আগে নারী-শিশুসহ ২৪ রোহিঙ্গা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারে টেকনাফের উপকূলীয় এলাকা থেকে নারী ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত ১২টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান।

উদ্ধারদের মধ্যে ৬ জন শিশু, ৬ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে।

উদ্ধারকৃতরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান।

মশিউর রহমান বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে বেশ কিছু অপরিচিত মানুষের আনাগোনার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন লোক কৌশলে পালিয়ে যায়। এসময় পাহাড়ের ঝোপ-জঙ্গলে জড়ো অবস্থায় ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লোকজন এসব রোহিঙ্গাদের সাগরপথে ট্রলার যোগে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যেকোন সময় তাদের (রোহিঙ্গা) তুলে দেওয়ার কথা ছিল।”

পরিদর্শক বলেন, “ রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মো. মশিউর রহমান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION