বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

টেকনাফে পুলিশের হাতে বিদেশি মদ-বিয়ারসহ নারী আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজারে অভিযান চালিয়ে ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে এসব মাদকদ্রব্যসহ আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ইসলামাবাদ এলাকার মো. ইসমাইলের স্ত্রী হুমায়রা আক্তার (৩০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ পলাতক আসামি মৃত আব্দুল মোনাফের ছেলে মো. ইসমাইলের (৪০) বসতঘরে অভিযান পরিচালনা করে। এসময় দীর্ঘ এক ঘণ্টার অভিযানে মাদক ব্যবসায়ী চক্রের সদস্য হুমায়রা আক্তারকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৭৫০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ২০ বোতল গ্লান মাস্টার মদ, ১৮৪ ক্যান ডায়াব্লো সুপার স্ট্রং বিয়ার, ১৪ বোতল গ্রান্ড রয়েল মদ উদ্ধার করে।

ওসি আরো জানান, অভিযান চলাকালীন সময়ে মাদকব্যবসায়ী চক্রের আরো ২ জন অজ্ঞাতনামা মাদকব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। সংঘবদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক কারবারি চক্র সদস্যদেরকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION