সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

শৈলের ডেবায় সড়ক সংস্কার করে ৫’শ মানুষের দুর্ভোগ কমালেন হেলাল

বলরাম দাশ অনুপম:
উখিয়ার রাজাপালং শৈলের ডেবায় বৌদ্ধ সম্প্রদায়ের চলাচলের সড়কটি সংষ্কারে টেন্ডার হলেও বৃষ্টির কারণে শুরু হয়নি কাজ। ফলে ওই গ্রামীন সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল ওই এলঅকার শত শত মানুষের। বর্তমান বর্ষা মৌসুমে দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যায়।

দীর্ঘদিন ধরে মানুষের এই দুর্ভোগের দৃশ্য থেকে এবং এলাকাবাসীর অনুরোধে সড়ক সংস্কারে এগিয়ে আসেন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালংয়ের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য বখতিয়ার আহমেদের পুত্র তরুন সমাজ সেবক হেলাল উদ্দিন। মাত্র ৩ দিনের ব্যবধানে হেলাল উদ্দিন নামের ওই যুবক প্রায় চারশো ফুটের এই সড়কটি সংস্কার করে দেন সম্পূর্ণ নিজ উদ্যোগে। সড়কটি সংস্কার হওয়ার পর এখন নির্বিঘেœ যাতায়াত করতে পারছেন ওই এলাকার নারী-পুরুষ। এই সড়কটি সংস্কার করে দেয়ার মাধ্যমে ওই এলাকায় মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন অনেকে।

শৈলের ডেবা এলাকার বাসিন্দা সনজিত বড়ুয়া ও সুশীল বড়ুয়া জানান-দীর্ঘদিন ধরে শৈলের ডেবা এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের চলাচলের একমাত্র সড়কটি সংস্কারহীন থাকার চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। টেন্ডার হলেও বৃষ্টির কারণে কাজ শুরু না হওয়ায় বর্ষাতে তাদের দুর্ভোগের মাত্রা বেড়ে যায়। এই অবস্থায় হেলাল উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কার করে দিয়ে তাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ পাশাপাশি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই বিষয়ে জানতে চাইলে তরুন সমাজ সেবক হেলাল উদ্দিন জানান-মানবতার সেবায় বড় ধর্ম। সেই মন মানসিকতা থেকেই এই কাজটি করে দিয়েছেন।

উল্লেখ্য-এর আগেও হেলাল উদ্দিন নামের এই যুবক করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে চিকিৎসার কাজে। এজন্য তিনি ইতোমধ্যে মানবতার ফেরিওয়ালা নামেও পরিচিতি লাভ করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION