রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্পে আরসার হিসাব শাখার প্রধান গ্রেপ্তার

রিকন বড়ুযা:

উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের সাথে মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। রাতভর অভিযান শেষে এক কমান্ডার সহ ৪ আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ১৫। এসময় আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল সহ চার আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ কার্তুজ গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।

সোমবার মধ্যরাতে র‍্যাব এই অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লে কর্নেল এইচ এম সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব১৫ এর একাধিক টিম গতকাল সোমবার রাতে উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এসময় র্যাবের দল আরসা সন্ত্রাসীদের একটি আস্তানা ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাব সদস্যরা পাল্টা ফাঁকা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরসার এক কমান্ডার সহ ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরে র্যাব সদস্যরা আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ৪টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ কার্তুজ গুলি এবং গুলির খোসা উদ্ধার করে।

গ্রেফতার আরসা কমান্ডারের নাম মো ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস। সে আরসার হিসাব শাখার প্রধান বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পে বড়ো ধরনের অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে তারা ঐ আস্তানায় জমায়েত হয়েছিল বলে র‍্যাবের এই কর্মকর্তা জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION