রবিবার, ১৪ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১০ সপ্তাহ ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ১৪ হাজারের বেশি। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) কাতাভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮ হাজার শিশু এবং ৬ হাজার ২০০ নারী রয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩১০ জন চিকিৎসক, ৩৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৯৭ জন সাংবাদিকও রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বুধবার গাজাজুড়ে বিমান হামলা অব্যাহত ছিল এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

গত ১ ডিসেম্বরে একটি সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজায় হামলার তীব্রতা আরও বাড়িয়ে দেয় ইসরায়েল।

গাজায় ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, ‘এটি স্পষ্ট যে সংঘাতটি এগিয়ে যাবে। তবে তা কম তীব্রতার পর্যায়ে যেতে হবে।’

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ নাগরিক নিহত হন। এসময় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। ওইদিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION