শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও মতবিনিময় সভা।
জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএমজাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিমউদ্দীন চৌধুরী,শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক বক্তব্য রাখেন ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রকাশিত বিভিন্ন পুস্তক পড়ার অনুরোধ করা হয।
ভয়েস/আআ