রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

১৬৮ ইসরায়েলি সেনা গাজায় স্থল অভিযানে নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে এখন পর্যন্ত ১৬৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বরও উত্তর গাজায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সবশেষ নিহত সেনার নাম ক্যাপ্টেন হারেল শারভিট। তিনি কোচাভ ইয়াকভ থেকে ৫৫১ ব্রিগেডের ৭০০৮তম ব্যাটালিয়নে যুক্ত ছিলেন।

এদিকে ইসরায়েলের উত্তরের শহর কিরিয়াত শমোনা ও লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডেলের কাছাকাছি শহরগুলোতে সন্দেহজনক ড্রোন অনুপ্রবেশের সাইরেন বাজানো হয়েছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীও।

অন্যদিকে উত্তর গাজায় কুয়েত হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে রাফাহ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস উপহাস ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ৫৫ হাজার ৬০৩ জন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION