রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

অবরুদ্ধ গাজায় ১৪০০ বছরের ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ১৪০০ বছরের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। ইসরাইলি বাহিনীর অভিযানের একটি ভিডিও এক সাংবাদিক প্রকাশ করেন। তাতে দেখা যায়, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ওমারি মসজিদে হামলা চালিয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওমারি মসজিদ ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। এটি প্রায় ১৪০০ বছরের প্রাচীন একটি মসজিদ। কিন্তু হাজার বছরের পুরোনো এই ঐতিহাসিক মসজিদটিও ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহায় পায়নি।

এর আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৩ দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী রয়েছেন এক হাজার ৪৪৪ জন, শিশু এক হাজার ৫২৪ জন। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে শুক্রবার উত্তর গাজায় কুয়েত হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে রাফাহ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস উপহাস ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে ৫৫ হাজার ৬০৩ জন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন ১১৩৯ জন ইসরায়েলি।

অন্যদিকে, আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরাইল ও হামাসের যুদ্ধের বিষয়ে আলোচনার জন্য আবারও মধ্যপ্রাচ্যে আসার প্রস্তুতি নিচ্ছেন। তার এই আগমনকে সামনে রেখে আঞ্চলিক মধ্যস্থতাকারী মিশর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে তিন ধাপের একটি পরিকল্পনা পেশ করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION