বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

কক্সবাজারের নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে; এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২ জন রোহিঙ্গাসহ ৩ হাজার ১৮৭ জনে।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

ডাঃ অনুপম বড়ুয়া বলেন, সোমবার কক্সবাজারের ৮ টি উপজেলা ও উখিয়া টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার থেকে সংগৃহিত সন্দেহভাজন ২১৯ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ২৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এবং অন্য ১৯৬ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। পজেটিভ শনাক্ত হওয়াদের মধ্যে ২১ জন নতুন করে আক্রান্ত এবং অন্য ২ জনের ফলোআপ রিপোর্ট।

” মঙ্গলবার নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে ১৩ জন কক্সবাজারের বাসিন্দা রয়েছে। এছাড়া জেলার পার্শ্ববর্তী বান্দরবান জেলার ৭ জন ও রাঙ্গামাটি জেলার ১ জন বাসিন্দা রয়েছে। ”

তিনি বলেন, ” জেলায় নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৬ জন, রামু উপজেলার ১ জন, উখিয়া উপজেলার ৪ জন, চকরিয়া উপজেলার ১ জন এবং পেকুয়া উপজেলার ২ জন বাসিন্দা রয়েছে। “

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৬২ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৮৭ জনে।

এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৫১৩ জন, রামু উপজেলার ২৭০ জন, উখিয়া উপজেলার ৩৩৯ জন, টেকনাফ উপজেলার ২৭৬ জন, চকরিয়া উপজেলার ৩৫১ জন, পেকুয়া উপজেলার ১৩৫ জন, মহেশখালী উপজেলার ১৫৬ জন ও কুতুবদিয়া উপজেলার ৮৫ জন বাসিন্দা রয়েছে।

এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৬২ জন রোহিঙ্গা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ২ হাজার ২২২ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের। এদের মধ্যে ৬ জন রোহিঙ্গা রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ২৪ হাজার ৫০০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION