শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

চকরিয়ায় কল্যাণ পার্টির নির্বাচনী অফিস ‍পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার-০১ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান হাতঘড়ি মার্কার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী প্রচারণার অফিস পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় আগুনে একটি দোকানও পুড়ে যায়।

রোববার (৩১ ডিসেম্বর) গভীর রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়ার ইউএনও মো. ফখরুল ইসলাম।

কল্যাণ পার্টির চেয়ারম্যান ও হাতঘড়ি প্রতীকের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করে বলেন, রোববার গভীর রাতে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী সিএনজি স্টেশনের কাছে হাতঘড়ি মার্কার নির্বাচনী প্রচারণার অফিসে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চকরিয়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। প্রায় আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আগুনে ১টি সার এবং কীটনাশকের দোকান এবং নির্বাচনী অফিস সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানের মালামাল ছাড়াও নির্বাচনী অফিসের পোস্টার লিফলেট সহ প্রচুর নির্বাচনী সরঞ্জাম পুড়ে গেছে।

তবে গত কয়েকদিন ধরে ট্রাক প্রতীকের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর কতিপয় সন্ত্রাসীদের হুমকি-ধমকী দেওয়ায় প্রাথমিকভাবে তারাই আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা হাতঘড়ি প্রতীকের এ প্রার্থী।

ইউএনও ফখরুল বলেন, সকালে ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে হাতঘড়ি প্রতীকের নির্বাচনী অফিস ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। কে বা কারা আগুন লাগিয়ে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার ব্যাপারে নির্বাচনী দায়িত্বে থাকা বিচারিক হাকিমকে অবহিত এবং জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা হয়েছে বলে জানান তিনি।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION