শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদককে বহিষ্কার

বিএনপি, ফাইল ছবি

সংবাদ বিজ্ঞপ্তি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্য ও সকল পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে ৷

শুক্রবার (৫ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টেকনাফ উপজেলা শাখার দপ্তর সম্পাদক নুরুল হুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় তার বিরুদ্ধে বর্তমান সরকারের সাথে আঁতাত করে ডামী নির্বাচনে নির্বাচনী কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন। গণতান্ত্রিক এক দফার আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টেকনাফ উপজেলার আওতাধীন সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমকে সকল প্রকার পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টেকনাফ উপজেলার সভাপতি এড হাসান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন। এই আদেশ ৫ জানুয়ারি হতে কার্যকর হবে ।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মর্জিনা ছিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION