শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মহেশখালী ২ আসনে আশেক উল্লাহ রফিকের হ্যাট্রিক

আশেক উল্লাহ রফিক, ফাইল ছবি

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী

কক্সবাজার-২ আসন থেকে পর পর তিনবার এমপি নির্বাচিত হয়ে হ্যাটট্রিক বিজয় করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আশেকে উল্লাহ রফিক!

বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে যত ভোট পড়েছে তার ৭০ শতাংশই পেয়েছেন আশেক উল্লাহ রফিক এমপি। মহেশখালী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে জানা যায়, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিকের নৌকা প্রতিক পেয়েছেন ৬২৯৮০ ভোট, বি এন এম দলের প্রার্থী শরিফ বাদশা নোঙর প্রতিক পেয়েছেন ৩১৫৩৮ ভোট ভোট! ন্যশনাল পিপলস পার্টি এন পিপি মাহবুব আলম পেয়েছেন আম প্রতিক পেয়েছেন ১১৬ ভোট। বাংলাদেশ সুপ্রীম পার্টি মোহাম্মদ খাইরুল আমিন এক তারা পেয়েছেন ১১৭ ভোট। ইসলামি ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতিক পেয়েছেন ১৬১ ভোট, ইসলামি ঐক্য জোট জে এই এম মোহাম্মদ ইউনুস মিনার প্রতীক পেয়েছেন ২৩৯ ভোট! তিনি ৬২৯০২ ভোটে বিজয়ী হয়েছেন। তবে নৌকা প্রতিক সর্বোচ্চ হারে ভোট পেয়েছেন মহেশখালী পৌরসভায়। নৌকার প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৩০৫ আর নোঙর প্রতিক পেয়েছেন ২ ৯১৭ ভোট। এদিকে আলহাজ্ব আশেক উল্লাহ রফিক মহেশখালী কুতুবদিয়ার প্রথমবার ২০১৪ সালে কক্সবাজার- আসনে প্রথম বার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন ২০১৪ সালের নির্বাচনে। এরপর ২০১৮ সালের নির্বাচনে ২য়বার এবং ২০২৪ সালে এসে দলীয় মনোনয়ন পেয়ে ৩য় বারের মতো আবারো এমপি হয়ে হ্যাটট্রিক করেন।
ধারাবাহিক এই বিজয় সম্পর্কে এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন আমি মানুষকে ভালোবাসি। তাই মানুষও আমাকে ভালোবেসে তিনবার ভোট দিয়ে এমপি বানিয়েছে। গত ১০ বছরে জননেত্রী শেখ হাছিনার বড় বড় মেগা প্রকল্প গুলো মহেশখালীতে করে যাচ্ছেন, মহেশখালীতে রাস্তা ঘাট বিভিন্ন অবকাঠামো গত উন্নয়ন হয়েছে। তা ছাড়া মহেশখালী- কুতুবদিয়ার সংগঠনের তৃণমূলকে ঢেলে সাজিয়েছি। এলাকার বিভিন্ন উন্নয়ন করেছি। জনগণ তাই এবারও আমাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে। এদিকে,বি এন এম প্রার্থী আলহাজ্ব শরিফ বাদশা ভরাডুবি হয়েছে। তবে তিনি ভোটে কারচুপির অভিযোগ ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মিদের! কক্সবাজার-২ মহেশখালীর ৮১ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে উৎসবমুখর ও শান্তি পুর্ন পরিবেশে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলে। বড় ধরনের কোন অপ্রিতিকর ঘঠনা না হলেও দু একটি কেন্দ্রে নৌকা সমর্থক নোঙর মার্কার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়।

কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনে মোট ভোটার রয়েছেকুতুবদিয়া- ৯৫৫২৩জন এবং মহেশখালীতে
২৫২৬০৪জন মোট- ৩৪৮১২৭ জন!

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION