বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

টেকনাফ নাজির পাড়া এলাকা থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের নাজিরপাড়া এলাকা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা এবং ৩৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ড কুলাল পাড়া ও বর্তমানে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার মৃত হাজী আশরাফ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৮)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ও ফেন্সিডিলসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে হেলাল নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসত ঘরের কাঠের আলমারিতে রক্ষিত ১টি প্লাস্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য ইয়াবা ও ফেনসিডিল আছে বলে স্বীকার করে।
পরবর্তীতে মাদক কারবারির ভাষ্যমতে তার বসত ঘর তল্লাশি করে সর্বমোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৬ (ছত্রিশ) বোতল ফেনসিডিল (প্রতিটি ফেন্সিডিলের বোতলের গায়ে Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup, PHENSEDYL 100ml লেখা আছে) উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় নিজ বসত ঘরে বিশেষ কায়দায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল বলে স্বীকার করে।

তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকসহ আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION