বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চকরিয়ায় চিংড়ি জোনে দখল-বেদখল নিয়ে গুল‍াগুলি, কর্মচারীর লাশ উদ্ধার

খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় চিংড়ি জোনে দখল-বেদখল নিয়ে মোহাম্মদ হোছাইন (৫৮) নামে এক ঘের কর্মচারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) ভোররাতে উপজেলার রামপুর মৌজার চিংড়ি জোন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশের একটি টিম বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত চিংড়ি ঘের কর্মচারী মোহাম্মদ হোছাইন রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য বলে দাবী করেছেন সমিতির সভাপতি শহিদুল ইসলাম লিটন। নিহত মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার মৃত আবুল খাইরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চকরিয়া উপজেলার রামপুর মৌজার চিংড়ি জোন এলাকায় চিংড়িঘের দখল-বেদখল নিয়ে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা উত্তাপ্ত হয়ে উঠে। এরই মধ্যে রামপুর মৌজার মহেশখালী চ্যানেল সংলগ্ন এলাকায় বুধবার ভোররাতে চিংড়িঘের দখল নিতে গিয়ে গুলিবর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোছাইন (৫৮) নামে এক ঘের কর্মচারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন।

এদিকে, চিংড়িঘেরে নিহতের এ ঘটনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী নেতৃত্বে সঙ্গীয় একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ নিয়ে থানায় কেউ মামলা দায়ের করেনি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরবর্তী সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার শরীরের গুলিবিদ্ধ চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION