বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে পাঁচদিনের ব্যবধানে আবারও আগুন

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

পাঁচদিনের ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত দেড়টার দিকে ক্যাম্প মাঝি হামিদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

সেসময় তিনি বলেন, পাঁচদিনের ব্যবধানে একই ক্যাম্পে আবার আগুনে পুড়ছে বসতি। আমরা আগুন নেভাতে কাজ করছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তবে কী কারণে আগুন লাগে তা জানাতে পারেননি এ রোহিঙ্গা মাঝি।

এ বিষয়ে জানতে নিরাপত্তার দায়িত্বে থাকা শৃঙ্খলা বাহিনী বা ক্যাম্প ম্যানেজমেন্টের দায়িত্বশীলদের কল করা হলেও তারা রিসিভ করেননি।

এর আগে গত শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে একই ক্যাম্পে আগুন লেগে হাজারের অধিক বসতি পুরে ছাই হয়ে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION