শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মিয়ানমারে অকটেন পাচারকালে আটক ৬

ভয়েস প্রতিবেদক:

সাগরপথে মিয়ানমারে অকটেন পাচারের চেষ্টাকালে ৬ চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। এসময় পাচারকাজে ব্যবহৃত ২টি গাড়ি জব্দ করা হয়।শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়ার মৃত আব্দুস ছালামের ছেলে মো. আয়াজ ওরফে রিয়াজ (২২), মো. হাশেমের ছেলে মো. এহছান উল্লাহ ওরফে রহমত উল্লাহ (২৩) ও মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. আলী আকবর (৩৮), একই ইউনিয়নের উত্তর সোনার পাড়ার মো. আব্দুল্লাহর ছেলে মো. জসীম উদ্দিন (২০) ও পশ্চিম সোনার পাড়ার আহম্মদ কবিরের ছেলে মো. সোহেল (১৯) এবং রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি এলাকার মো. করিমের ছেলে মো. দেলোয়ার (২৪)।

র‍্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, উপকূলের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে সংঘবদ্ধ চোরাকারবারিদের একটি দল দীর্ঘদিন ধরে সাগরপথে অকটেন পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে র‍্যাবের একটি দল মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর ব্রিজের উপর অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। একপর্যায়ে টেকনাফ মুখি দুটি গাড়ি সেখানে পৌঁছালে র‍্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ৭-৮ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা হয়।

তিনি বলেন, দুই গাড়িতে ৬৯টি অকটেন ভর্তি ড্রাম পাওয়া যায়। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, উখিয়া উপজেলার একটি পেট্রোল পাম্প থেকে এসব জ্বালানি তেল সংগ্রহ করা হয়েছিল। পরে বেশি মূল্যে বিক্রির জন্য সাগরপথে মিয়ানমার পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION