রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জয়ে শুরু স্বাগতিক আইভরি কোস্টের

খেলাধুলা ডেস্ক:

আফ্রিকা কাপ অব নেশন্সের উদ্বোধনী ম্যাচে স্তাদে অলিম্পিক আলাসানে স্বাগতিক আইভরি কোস্ট ২-০ গোলে হারিয়েছে গিনি-বিসাওকে। বাংলাদেশ সময় শনিবার গভীর রাতে শুরু হয়েছে আফ্রিকা কাপ অব নেশন্স।

ঘরের মাঠে খেলা দেখতে আসা প্রায় ৬০ হাজার সমর্থকদের ম্যাচের চতুর্থ মিনিটেই উৎসবের উপলক্ষ এনে দেন সেকো ফোফানা। বক্সের মাথা থেকে গোল করেন আল নাসরে খেলা এই সেন্টার মিডফিল্ডার। ৫৮ মিনিটে জেন-ফিলিপ কারাসকো গোল করলে ব্যবধান ২-০ হয়। তাতে এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আইভরি কোস্ট।

দুইবারের আফ্রিকা কাপ অব নেশন্স জয়ী আইভরি কোস্ট তাদের পরবর্তী ম্যাচ খেলবে বৃহস্পতিবার নাইজেরিয়ার বিপক্ষে। নাইজেরিয়া আজ রাতে খেলবে ইকুয়াটোরিয়াল গিনির বিপক্ষে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION