বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

মাদক মামলায় জব্দকৃত প্রায় ৪৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলার বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত প্রায় ৪৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি আদালত কম্পাউন্ডে বিভিন্ন প্রকারের এসব মাদক ধ্বংস করেন।

মাদক ধ্বংসের সময় কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে ৪ প্রকারের মাদকদ্রব্য রয়েছে। সেগুলো হচ্ছে-১ কেজি আইস, ১৫০ কেজি ইয়াবা টেবলেট, ১৫০ কেজি বাংলা মদ এবং ৬০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ।

এসব মাদকদ্রব্য পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করে মামলার আলামত হিসাবে জুডিসিয়াল মালখানায় রাখা হয়েছিল। কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নিয়মিত মাদকদ্রব্য ধ্বংসের অংশ হিসাবে উল্লেখিত প্রায় ৪৮ কোটি টাকার মাদকদ্রব্য মঙ্গলবার ধ্বংস করা হয় বলে জানান-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION